মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে।শনিবার (১১ জুলাই) সকাল শিফট থেকে শ্রমিকরা

2026-07-11T17:29:38+00:00
2026-07-11T17:29:38+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
সারাদেশ
মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম 
দিনাজপুরের মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। সংগৃহীত ছবি
প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সকাল শিফট থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং স্বাভাবিকভাবে পাথর উত্তোলন কার্যক্রম চলছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বিস্ফোরক তৈরির উপকরণ অ্যামোনিয়াম নাইট্রেটের (বিস্ফোরক) সংকটের কারণে গত ১৯ মে থেকে খনিতে পাথর উত্তোলন বন্ধ ছিল। থাইল্যান্ড থেকে নতুন চালান পৌঁছানোর পর শনিবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

জানা গেছে, খনিতে তিনটি শিফটে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৭৫০ জন শ্রমিক কাজ করেন। আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি (জিটিসি) শ্রমিক ব্যবস্থাপনা ও পাথর উত্তোলনের দায়িত্বে রয়েছে। তাদের সঙ্গে কারিগরি পরামর্শক হিসেবে কাজ করছে বেলারুশের একটি প্রতিষ্ঠান। 


খনি থেকে প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন করা হয়। পরে সেগুলো বোল্ডারসহ বিভিন্ন আকারে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। দেশে প্রতিবছর প্রায় ৩ কোটি মেট্রিক টন পাথরের চাহিদা রয়েছে। এই চাহিদার একটি অংশ মধ্যপাড়া খনি থেকে এবং বাকিটা বিদেশ থেকে আমদানির মাধ্যমে পূরণ করা হয়। 

স্থানীয় পাথর ব্যবসায়ী সিদ্দিক হোসেন বলেন, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছিলেন। খনির সারফেস ইয়ার্ডে কয়েক লাখ টন পাথর মজুত রয়েছে, যার গুণগত মান ভালো। পাথর আমদানি কিছুটা কমানো হলে দেশীয় এসব পাথর দ্রুত বিক্রি করা সম্ভব হবে।  

খনির প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ রফিজুল ইসলাম লিটু বলেন, বর্তমানে খনিতে কোনো সমস্যা নেই। নিয়মিতভাবে পাথর উত্তোলন চলছে। ভবিষ্যতে যাতে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটে উৎপাদন বন্ধ না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক থাকবে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   মধ্যপাড়া খনি  পাথর  উত্তোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: