সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বেশিরভাগ এলাকায় আজ রোববারও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।একই সঙ্গে

2026-07-12T09:35:24+00:00
2026-07-12T09:35:24+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৩৫ এএম 
রাজধানীতে বৃষ্টি। সংগৃহীত ছবি
দেশের বেশিরভাগ এলাকায় আজ রোববারও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

একই সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকি বহাল রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের ১৩টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকার লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত পাহাড়ি এই ৫ জেলায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা ভূমিধসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। 


এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা ও বরিশাল বাদে বাকি ৬টি বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করলেও দেশের তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই দুর্যোগপূর্ণ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সারা দেশ  বৃষ্টির পূর্বাভাস  জেলা  ভূমিধস  উচ্চ ঝুঁকি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: