সোমবার ঢাবির সব পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

চলমান ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত

2026-07-12T21:06:33+00:00
2026-07-12T21:26:11+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিক্ষা
সোমবার ঢাবির সব পরীক্ষা স্থগিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৯:২৬ পিএম
ছবি : সংগৃহীত
চলমান ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার(১২ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের (সোমবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউট এর পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাবি  পরীক্ষা  স্থগিত  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: