সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায়জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থী জাহিদ হাসান নিহত হয়েছেন।সোমবার (১৩ জুলাই) রাতে এই দুর্ঘটনার বিষয়টি

2026-07-14T14:02:43+00:00
2026-07-14T21:59:03+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৯:৫৯ পিএম
জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) রাতে এই দুর্ঘটনার বিষয়টি তার সহপাঠীরা নিশ্চিত করেছেন।

নিজ এলাকা টাঙ্গাইল থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। জাহিদ ইনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, মামাতো বোনের বিয়ের দাওয়াত শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। জাহিদ হাসান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা ছিলেন।


ইএসই বিভাগের শিক্ষার্থী ও তার সহপাঠী ইরান মিয়া বলেন, জাহিদ আমাদের ব্যাচের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। আজ বিকেলেও ঘুরতে বের হওয়ার জন্য তাকে মেসেজ দিয়েছিলাম। সে বলেছিল, ক্যাম্পাসে ফিরছে, অন্যদিন বের হবে। এই কথাই যে আমার বন্ধুর শেষ কথা হবে, কে জানত! তার এমন মৃত্যুতে বিভাগের সবাই আমরা মর্মাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ভাইস চ্যান্সেলর স্যারের অনুমোদনক্রমে জানাজায় অংশগ্রহণের জন্য ১টা বাসের ব্যবস্থা করা হয়েছে।

সময়ের আলো/জোই 
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নজরুল বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী  অকাল মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: