চট্টগ্রামে কমছে পানি, বিপৎসীমায় সিলেট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রাম বিভাগে নদীর পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও সিলেট বিভাগে নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই)

2026-07-14T16:55:02+00:00
2026-07-14T16:55:02+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
চট্টগ্রামে কমছে পানি, বিপৎসীমায় সিলেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম 
চট্টগ্রামে নদীর পানি বিপৎসীমার নিচে নামছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিভাগে নদীর পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও সিলেট বিভাগে নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে। 

Advertisement
এতে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে এবং পানির সমতল কমছে। আগামী ৪৫ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পানি কমার এই প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।   

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে সেসব অঞ্চলে আর কোনো ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি ক্রমাগত উন্নতি হবে। 

  
এদিকে, উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলের (সুরমা ও কুশিয়ারা নদী) কিছু পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।    
 
অন্যদিকে, তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে আজ সকাল ৯টা পর্যন্ত পানি বিপদসীমার ওপরে থাকলেও দুপুর ১২টার আগেই তা বিপৎসীমার নিচে নেমে এসেছে। 

তবে কাউনিয়া পয়েন্টে সাময়িকভাবে পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে, যা দ্রুতই আবার নেমে যাবে বলে আশা করা হচ্ছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   চট্টগ্রাম  বিপৎসীমা  সিলেট  বন্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: