সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সৌদি আরবের আল-বাহা শহরে সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি

2026-07-15T12:02:09+00:00
2026-07-15T12:02:09+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:০২ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবের আল-বাহা শহরে সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন আতাউর রহমান।

নিহত তোফায়েল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তোফায়েল। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, ১৩ জুলাই দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টার দিকে নাশতা শেষে কর্মস্থলে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে তোফায়েলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।


তোফায়েলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং নিজ এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


সময়ের আলো/আআ


  বিষয়:   সৌদি আরব  দুর্ঘটনা  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: