কুয়েতের জিলিব আল-শুয়ুখ এলাকায় অবৈধ ও অনিরাপদ আবাসিক ভবনের বিরুদ্ধে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৫ জুলাই) প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কুয়েত সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, ফায়ার ফোর্স এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো অংশ নেয়। অনিরাপদ ভবন, অতিরিক্ত জনবসতিপূর্ণ আবাসন, অবৈধ দখল, বসবাসের অনুমতি লঙ্ঘনকারী ব্যক্তি এবং লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
কর্তৃপক্ষ লঙ্ঘনকারী ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আরোপ এবং অনিরাপদ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ বলেন, জিলিব আল-শুয়ুখে শুরু হওয়া এ অভিযান পর্যায়ক্রমে কুয়েতের অন্যান্য এলাকাতেও পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, জননিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে।
সময়ের আলো/কেএইচও