ইতালিতে অবৈধ অভিবাসীদের জন্য স্বস্তির রায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইতালিতে বসবাসরত কাগজবিহীন (অবৈধ) অভিবাসীদের বৈধকরণের প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক ও যুগান্তকারী রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। নতুন নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র

2026-07-17T13:27:07+00:00
2026-07-17T14:38:42+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইতালিতে অবৈধ অভিবাসীদের জন্য স্বস্তির রায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ২:৩৮ পিএম
সংগৃহীত ছবি
ইতালিতে বসবাসরত কাগজবিহীন (অবৈধ) অভিবাসীদের বৈধকরণের প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক ও যুগান্তকারী রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। নতুন নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র অবৈধভাবে ইতালিতে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে ‘শেনজেন তথ্য ব্যবস্থা’ (এসআইএস) প্রশাসনিক সিগন্যাল বা নিষেধাজ্ঞা থাকলে, ২০২০ সালের ‘ইমার্সিওন’ (সানাতোরিয়া) কর্মসূচির আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।

আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অভিবাসন আইনের সংশ্লিষ্ট বিধানে থাকা ‘স্বয়ংক্রিয়ভাবে আবেদন বাতিল’ করার এই নিয়মটি ইতালির সংবিধানের সমতা ও ন্যায়সংগত আচরণের নীতির পরিপন্থি। ফলে এখন থেকে প্রতিটি আবেদনকারীর ফাইল আলাদাভাবে এবং বিস্তারিতভাবে মূল্যায়ন করতে হবে।

এই রায়ের ফলে ইতালিতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ইতোপূর্বে যাদের সানাতোরিয়া আবেদন শুধুমাত্র অবৈধ প্রবেশ বা ওভারস্টের (ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া) কারণে ‘এসআইএস সিগন্যাল’ দেখিয়ে আটকে রাখা হয়েছিল বা প্রত্যাখ্যান করা হয়েছিল, তাদের জন্য এখন বৈধ হওয়ার নতুন সুযোগ তৈরি হলো।


এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঢালাওভাবে আবেদন বাতিল না করে আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, কর্মসংস্থান, ইতালিতে অবস্থানের বাস্তব সময়কাল এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

আদালত সাফ জানিয়ে দিয়েছেন যে, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার কিংবা জননিরাপত্তার জন্য হুমকি— এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। তাদের ক্ষেত্রে আগের কঠোর আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ২০২০ সালের সানাতোরিয়া কর্মসূচিতে আবেদন করার পর যাদের ফাইল এখনও ঝুলে আছে কিংবা এই নির্দিষ্ট কারণে অতীতে প্রত্যাখ্যান করা হয়েছে, তারা আর দেরি না করে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সহায়তা নিতে পারেন। আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়ে বা আপিল করে নিজেদের ফাইলটি পুনরায় পর্যালোচনার আবেদন করার জন্য এটি একটি উপযুক্ত সময়।

সময়ের আলো/জোই




  বিষয়:   ইতালি  অবৈধ অভিবাসী  স্বস্তির রায়  বাতিল  আবেদন  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: