বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা।বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে,রোববার

2026-07-18T02:09:03+00:00
2026-07-18T02:09:03+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:০৯ এএম 
ছবি : সংগৃহীত
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট। অর্থাৎ, প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের সঙ্গে যোগ হচ্ছে মাত্র দুই মিনিট।

ফিফা ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিটজুড়ে থাকবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।

বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে অস্থায়ী মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। একই সময়ে মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার কাজও সম্পন্ন করা হবে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির হওয়ার অভিযোগ উঠেছিল। বিশেষ করে স্পেনের পক্ষ থেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।


এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, একাধিক শিল্পীর পরিবেশনার কারণে ফাইনালের হাফটাইম ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে। তবে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত ১৭ মিনিটের মধ্যেই শেষ হবে বিরতি এবং এরপরই শুরু হবে দ্বিতীয়ার্ধ।

অন্যদিকে, ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতির নিয়মে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কথা বিবেচনায় রেখে এবারের বিশ্বকাপে প্রতিটি অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। ফাইনালেও একই নিয়ম বহাল থাকবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিশ্বকাপ  ফাইনাল  হাফটাইম  মিনিট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: