চীনে ভয়াবহ ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন।শুক্রবার

2026-07-18T11:51:21+00:00
2026-07-18T11:56:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
চীনে ভয়াবহ ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১১:৫৬ এএম
ছবি : সংগৃহীত
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং প্রদেশের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিধসের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৮০০ উদ্ধারকর্মী নিখোঁজদের খুঁজে কাজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। খাড়া পাহাড় থাকায় এখনো নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে। উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় চীনের কেন্দ্রীয় সরকার ৫ কোটি ইউয়ান বরাদ্দ করেছে।



সময়ের আলো/মেকা/কহু
  বিষয়:   সময়ের আলো  চীন  ভূমিধস  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: