ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচে যেন গোলের বন্যা বইছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে নিজের জাদু দেখালেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের ৬৬তম মিনিটে মাইকেল ওলিসের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা। সেই গোলেই গড়ে ফেলেন নতুন ইতিহাস। বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২২-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে বিশ্বকাপে সর্বাধিক ২১ গোলের রেকর্ড ছিল লিওনেল মেসির দখলে। এমবাপ্পে সেই রেকর্ড ভেঙে এখন বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন।
পাগলাটে এই ম্যাচে গোলের পর গোলের মধ্যেই নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ফ্রান্সের এই সুপারস্টার।
সময়ের আলো/এসএকে