বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার টাকার নিচেই বিক্রি হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক স্বর্ণের ভরি মিলছে দেড় লাখ টাকার কাছাকাছি দামে। পাশাপাশি ২২ ক্যারেট রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকারও বেশি দামে।
গত ১৪ জুলাই সকাল ১০টা থেকে বাজুস নির্ধারিত এই নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা বা নতুন দাম ঘোষণা না হওয়া পর্যন্ত এই দরেই বাজারে স্বর্ণ ও রুপার গহনা কেনা-বেচা চলবে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বিভিন্ন ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম নিচে দেওয়া হলো, ২২ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। ১৮ ক্যারেট ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। সনাতন পদ্ধতি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
সোনার পাশাপাশি রুপার ক্যারেট অনুযায়ী ভরিপ্রতি দামও নির্ধারণ করেছে বাজুস, ২২ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা। ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা। সনাতন পদ্ধতি ২ হাজার ৮৫৮ টাকা।
সময়ের আলো/জোই