জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
সিরিজে সমতা ফেরানোর পর এবার লক্ষ্য সিরিজ জয়ের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন বিভাগেই উন্নত পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে খেলতে পারছেন না পেসার নাহিদ রানা। আগের ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেয়ে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এছাড়া একাদশে নেই উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
নুরুলের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন পারভেজ হোসেন ইমন। একাদশে ফিরেছেন দুই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও আব্দুল গাফ্ফার সাকলাইন।