পুলিশি হামলার শঙ্কা, মিছিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ‘ককরোচ পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু আন্দোলনকারী আহত হওয়ার পর ভারতের জেন-জি’দের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ঘোষণা দিয়েছে, তারা

2026-07-21T13:39:56+00:00
2026-07-21T16:19:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পুলিশি হামলার শঙ্কা, মিছিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ‘ককরোচ পার্টি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৪:১৯ পিএম
মিছিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ‘ককরোচ পার্টি’। ছবি : রয়টার্স
পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু আন্দোলনকারী আহত হওয়ার পর ভারতের জেন-জি’দের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ঘোষণা দিয়েছে, তারা আন্দোলন চালিয়ে গেলেও আর সংসদ অভিমুখে মিছিল করবে না। 

মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির যন্তর-মন্তরে কয়েকশ আন্দোলনকারীর বিক্ষোভ চলাকালে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের প্রেক্ষিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, "আমরা আর মিছিল করব না, কারণ পুলিশ আবারও তরুণদের ওপর হামলা করবে।"

এর আগে, সোমবার নয়াদিল্লিতে সংসদ অভিমুখে হাজারো বিক্ষোভকারী মিছিল করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। 

সংঘর্ষে ১৫০ জনের বেশি আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেছিলেন অভিজিৎ। 

তবে, রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।


দিল্লি পুলিশের দাবি, এ ঘটনায় ১১৮ জন পুলিশ ও নিরাপত্তা সদস্যসহ মোট প্রায় ১৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন।

এছাড়া ৭০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

বিভিন্ন পরীক্ষার লাগাতার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে কয়েক মাস আগে শুরু হওয়া এই আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আন্দোলনটির প্রতি বিপুল সংখ্যক তরুণের সমর্থন রয়েছে।


সূত্র: রয়টার্স

সময়ের আলো/এমকে

  বিষয়:   পুলিশি  হামলা  ককরোচ পার্টি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: