সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তি হরিণের মাংস ব্যবসায়ী মেহেদী

2026-07-21T15:42:18+00:00
2026-07-21T15:43:30+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৩:৪৩ পিএম
আটক পাচারকারী। ছবি : সময়ের আলো
সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তি হরিণের মাংস ব্যবসায়ী মেহেদী হাসান (৩০)। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানকালে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

সাব্বির আলম সুজন জানান, এ ব্যপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   সুন্দরবন  হরিণ  পাচারকারী  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: