মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরির অভিযোগে ৬ নারী আটক

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে চুরি ও পকেটমার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল

2026-07-21T15:54:24+00:00
2026-07-21T15:57:02+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরির অভিযোগে ৬ নারী আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৩:৫৭ পিএম
চোর সন্দেহে আটক হওয়া নারীরা। ছবি : সময়ের আলো
মেহেরপুরে চুরি ও পকেটমার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করে কর্মরত আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন- রুমি (১৭), মনিকা (১৭), মনোয়ারা (১৮), সীমা (১৬), রহিমা (৩৫) ও আফরোজা (৬০)।

পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি জামালাপুর জেলায়। বর্তমানে তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন।


হাসপাতালের ভুক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকালের দিকে তাকে দেখতে আসেন তার আত্মীয় রনি খাতুন। সঙ্গে ছিল ২ বছর বয়সী এক শিশু। শিশুটিকে নিয়ে হাসপাতালের লিফটে ৬ তলা থেকে নিচে নামছিলেন। এ সময় শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা ছিনিয়ে নেয় চোর চক্রের সদস্যরা। পরে এক রোগীর পকেট থেকে টাকা বের করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ওই ৬ নারী সদস্য। পরে তাদের তুলে দেওয়া হয় হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের হাতে।

এ সময় আনসার সদস্যরা তাদের শরীরে তল্লাশি চালায়। তবে, তাদের কাছ থেকে কোনো অর্থ বা স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি।

আনসার সদস্যরা বলছেন, চুরির পর তারা মালামালগুলো চোর চক্রের সঙ্গে থাকা পুরুষ সদস্যদের হাতে তুলে দেয়। দ্রুত পুরুষ সদস্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে, তাদের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। কললিস্ট যাচাই বাছাই করলে পুরো চক্রটিকে চিহ্নিত করা যাবে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, ‘অভিযুক্তদের থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, প্রায় সময়ই রোগীর স্বজনরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হন। কিন্তু চোর চক্রের সদস্যরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।

সময়ের আলো/মহু
  বিষয়:   মেহেরপুর  হাসপাতাল  চুরি  অভিযোগ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: