নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার

2026-07-21T17:20:48+00:00
2026-07-21T17:22:15+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৫:২২ পিএম
রবিউল সিকদার। ছবি : সময়ের আলো
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

 মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার রামচন্দ্রপুর সংলগ্ন দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়। দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement
এদিকে, এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নড়াইলজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। অভিযুক্তের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি)-র দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।


পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই) শেষ বিকেলে শিশু জান্নাতিকে নির্জন ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালায় পেশায় রাজমিস্ত্রি রবিউল সিকদার। রবিউল রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। সে অতীতে দুটি বিয়ে করলেও সংসার টিকেনি; ফলে বাড়িতে একাই বসবাস করত।

রবিউলের পাশবিক নির্যাতনে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশু জান্নাতির মৃত্যু হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে শিশুটির মরদেহ কাঁথা দিয়ে ঢেকে রেখে স্থান ত্যাগ করে।

সন্ধ্যা ঘনিয়ে এলেও জান্নাতি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জান্নাতির মা রবিউলের ঘরের দিকে গিয়ে ডাকাডাকি করলে রবিউল তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে মায়ের সন্দেহ হলে তিনি ঘরে ঢুকে খাটের ওপর নিজের রক্তভেজা সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।



নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের এক নার্স জানান, মারাত্মক নির্যাতনের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতেই নিহত জান্নাতির বাবা মফিজুল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা ও ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান শুরু করলে মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে জনতা রবিউলকে ধরে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত গ্রেফতারের পর বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতা নড়াইল-মাগুরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীর কঠোরতম বিচার নিশ্চিতের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে অবরোধ তুলে নেন।

তবে দুপুরের দিকে নড়াইল-যশোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় স্বজন ও এলাকাবাসী পুনরায় সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দৃঢ় আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  শিশু  ধর্ষণ  হত্যা  অভিযুক্ত  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: