রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত

2026-07-21T17:27:36+00:00
2026-07-21T17:27:36+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। একই সঙ্গে তিনি নৌবাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন অর্জনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করায় বিদায়ি নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের অবদানেরও প্রশংসা করেন।


রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা ভবিষ্যতেও একই ধারায় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই অ্যাডমিরাল এম নাজমুল হাসান নতুন নৌবাহিনী প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাষ্ট্রপতি  বিদায়ি সাক্ষাৎ  নৌবাহিনী প্রধান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: