দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নীট-ইউজি ২০২৬’-এর প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করায় ভারতে লোকসভার বিরোধীদলীয় নেতা

2026-07-21T20:11:29+00:00
2026-07-21T20:14:31+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নীট-ইউজি ২০২৬’-এর প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করায় ভারতে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির লোক কল্যাণ মার্গস্থ সরকারি বাসভবনের অভিমুখে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সময় তাদের আটক করা হয়। 

Advertisement
আটক হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তারা কাপুরুষ ও ভীতু। আমরা তাদের ভয় পাই না, তারাই আমাদের ভয় পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাজী মার্গ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়া মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কঠোর অবস্থান নেয়। এ সময় রাহুল গান্ধীকে বল প্রয়োগ করে তুলে নিয়ে পুলিশের একটি বাসে তোলা হয়। মিছিলে অংশ নেওয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ও কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারসহ বেশ কয়েকজন শীর্ষনেতা ও বহু কর্মীকে আটক করে পুলিশ।

আটক থাকার সময় পুলিশ ভ্যান থেকে এক বার্তায় কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, এটি কোনো সমাপ্তি নয়; বরং রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন বিপ্লবের সূচনা। তারা আমাদের লাঠিচার্জ করতে পারে, জেলে পাঠাতে পারে, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে যেসব লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হয়েছে, মোদিজিকে তাদের প্রশ্নের জবাব দিতেই হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, বিক্ষোভস্থল পরিদর্শনের সময় রাহুল গান্ধী প্রথমে কথা দিয়েছিলেন পার্লামেন্টে আলোচনার সুযোগ দিলে অবস্থান ধর্মঘট তুলে নেবেন। কিন্তু সরকার সেই দাবি মেনে নেওয়ার পর তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের নতুন শর্ত জুড়ে দেন এবং আইন অমান্য করে অনশনস্থলেই অবস্থান করেন।

এ ঘটনার প্রতিবাদে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে তুমুল হট্টগোল সৃষ্টি হয়, যার ফলে সংসদীয় অধিবেশন বারবার মুলতবি ঘোষণা করতে বাধ্য হন স্পিকার।


সময়ের আলো/কহু
  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  আন্দোলন  নিট  পরীক্ষা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: