হালদা নদীতে অভিযানে অবৈধ জাল ও বড়শি জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার পাঁচশত মিটার দৈর্ঘ্যের সাতটি অবৈধ জাল

2026-07-22T12:15:37+00:00
2026-07-22T12:15:37+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
হালদা নদীতে অভিযানে অবৈধ জাল ও বড়শি জব্দ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম 
জব্দ জাল ও বড়শি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার পাঁচশত মিটার দৈর্ঘ্যের সাতটি অবৈধ জাল ও দুটি বড়শি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য অফিস অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৮টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ, কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।


হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে চালানো এ অভিযানে দফতরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী ও হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর, আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া সহযোগিতা করেন। হালদা নদীর খলিফার গোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে ছয়টি অবৈধ চর ঘেরা ও একটি ভাসা জাল এবং দুইটা বড়শি জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৬ হাজার ৫০০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, হালদা নদীর প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   হালদা নদী  অভিযান  অবৈধ জাল  বড়শি  জব্দ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: