মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি ‘জন নায়গন’, মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ দীর্ঘ প্রায় সাত মাস বিলম্বের পর চলতি সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি

2026-07-22T13:48:43+00:00
2026-07-22T13:48:43+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আনন্দ সময়
মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি ‘জন নায়গন’, মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ দীর্ঘ প্রায় সাত মাস বিলম্বের পর চলতি সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৩ জুলাই মুক্তির তারিখ নির্ধারিত থাকা এই রাজনৈতিক ড্রামা সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি নিয়ে ভারতে অভূতপূর্ব সাড়া পড়ে গেছে।

গত রোববার টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র দুই দিনের মাথায়, মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত কেবল ভারতেই প্রথম দিনের জন্য ছয় লক্ষাধিক টিকিট বিক্রি হয়ে গেছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এ বছর কোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য এটি হতে যাচ্ছে অন্যতম সেরা ও রেকর্ড সৃষ্টিকারী ওপেনিং।

এইচ বিনোদ পরিচালিত রাজনৈতিক ড্রামা ঘরানার ছবি ‘জন নায়গন’ ভারতজুড়ে প্রায় ৮,০০০ শো নিয়ে এক বিশাল পরিসরে মুক্তি পাচ্ছে, যার মধ্যে কেবল তামিলনাড়ুতেই থাকছে ৩,৫০০টির বেশি শো।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত কেবল ভারতের বাজারে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ১৩ কোটি রুপি। মঙ্গলবার সকালে বাণিজ্য বিশ্লেষকরা জানান, এই অঙ্ক ১৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে। অন্যদিকে, বিশ্বব্যাপী প্রথম সপ্তাহের জন্য অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যেই ২৭ কোটি রুপি অতিক্রম করেছে। মূলত কেবল তামিল চলচ্চিত্রের বাজারের ওপর নির্ভর করে প্যান-ইন্ডিয়া প্রচারণা ছাড়াই এত বড় অঙ্কের ব্যবসা গড়ে তোলাকে এক অবিশ্বাস্য সাফল্য হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোতে টিকিটের বিপুল চাহিদা সামলাতে হিমশিম খেতে হচ্ছে মালিকদের। ‘থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশন’-এর এক সূত্র জানায়, টিকিট নেওয়ার জন্য রাজ্যজুড়ে চরম চাপ সৃষ্টি হয়েছে। ১৯ জুলাই অগ্রিম বুকিং খোলার কয়েক ঘণ্টার মধ্যে একক স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ৯০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায়।

চেন্নাইয়ের ‘কমলা সিনেমাস’ পোর্টাল খোলার মাত্র কয়েক মিনিটের মধ্যে ১০,০০০ টিকিট বিক্রি করে ফেলে। অন্যদিকে ‘মায়াজাল মাল্টিপ্লেক্স’-এর ৪৮টি শো এক ঘণ্টারও কম সময়ে পুরোপুরি বিক্রি বা ‘হাউসফুল’ হয়ে যায়। অতিরিক্ত চাহিদা থাকা সত্ত্বেও তামিলনাড়ু সরকার চেন্নাইয়ে টিকিট প্রতি সর্বোচ্চ দাম ১৯০ রুপি নির্দিষ্ট করে দিয়েছে।

রাজনীতিতে পূর্ণাঙ্গ আত্মপ্রকাশের আগে বিজয়ের অভিনয় করা এটিই শেষ চলচ্চিত্র। চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফাইড (সিবিএফসি) থেকে সেন্সর সনদ পেতে বিলম্ব হওয়ায় এর মুক্তি পিছিয়ে যায়। এরই মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয় এবং তার দল ‘তামিলাগা ভেট্রি কাড়াগাম’ (টিভিকে) বিপুল জয় পায় এবং বিজয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এইচ বিনোদ পরিচালিত এই বিগ বাজেট ছবিতে বিজয়ের সাথে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ ও নারাইন। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  বিজয়  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: