ফিলিপাইনে বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ হ‌য়ে‌ছে।বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক

2026-07-22T15:14:08+00:00
2026-07-22T15:15:16+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
ফিলিপাইনে বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৩:১৫ পিএম
সাক্ষাৎ করছেন খলিলুর রহমান ও ইসহাক দার। ছবি : সংগৃহীত
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ সাক্ষাৎ হ‌য়। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, দুই পররাষ্ট্রমন্ত্রী সেখানে কুশল বিনিময় করেছেন।


অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, তারা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতিপথ এবং ২০২৫ সা‌লে ইসহাক দা‌রের ঢাকা সফরের প্রেক্ষাপ‌ট পর্যালোচনা করেছেন। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য পুনরায় যৌথ অঙ্গীকার প্রকাশ করেছেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে, যার ম‌ধ্যে র‌য়ে‌ছে- জনমানু‌ষের যোগাযোগ এবং এ বছর সরাসরি ফ্লাইট শুরু। এসময় আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   ফিলিপাইন  বাংলা‌দেশ  পা‌কিস্তা‌ন  পররাষ্ট্রমন্ত্রী  সাক্ষাৎ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: