পিরোজপুরে ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলায় মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে করে গুরুতর আহত করার অভিযোগ

2026-07-22T15:17:07+00:00
2026-07-22T19:12:08+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৭:১২ পিএম
প্রতীকী ছবি
পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলায় মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতের নাম রাকিব কাজী (২৫)। প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাকিব উপজেলার ২ নম্বর পত্তাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরনী পত্তাশী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাজীপাড়া এলাকায় একটি দোকানের সামনে রাকিব কাজী, রাতুল মোল্লাসহ কয়েকজন তরুণ একসঙ্গে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। গেম খেলা নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।


আহত রাকিব কাজীর অভিযোগ, বিকেলে ঘটে যাওয়া ঘটনার জের ধরে রাত সাড়ে ৯টার দিকে রাতুল মোল্লা, তার বাবা মানিক মোল্লা, মা ও চাচাতো ভাই বাপ্পি মোল্লা তাকে মারধর করতে আসেন। একপর্যায়ে রাতুল তাকে মারধর করেন এবং মানিক মোল্লা ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। এ সময় প্রতিহত করতে গেলে তার হাতেও মারাত্মক আঘাত লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। রাতুল মোল্লার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অন্য এক ব্যক্তি কল রিসিভ করে জানান, রাতুল ফোনের কাছে নেই।

জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকাশ সাহা জানান, রাকিবের পেটের ক্ষতের গভীরতা অনেক বেশি এবং আঘাতটি গুরুতর। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পিরোজপুর  ফ্রি ফায়ার  খেলা  যুবক  ছুরিকাঘাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: