ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একইসঙ্গে কারখানাটির

2026-07-22T18:49:50+00:00
2026-07-22T18:56:35+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৬:৫৬ পিএম
পরিবেশ অধিদফতরের অভিযান। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একইসঙ্গে কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের মালিকানাধীন একটি বাগানবাড়িতে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।


পরিবেশ অধিদফতর জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এ কার্যক্রমের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। 

কিশোর কুমার দাস বলেন, ‘পরিবেশ বিধ্বংসী ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   ধামরাই  সিসা  কারখানা  অভিযান  জরিমানা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: