‘কাট-আউট’ পদ্ধতিতে পাচার হচ্ছিল দেড় কেজি হেরোইন, গ্রেফতার বাহক

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে ‘কাট-আউট’ পদ্ধতিতে পাচার করা হচ্ছিল প্রায় দেড় কেজি হেরোইন। এ সময় হেরোইনের বাহক হিসেবে অভিযুক্ত ইকবাল হাসান

2026-07-22T19:28:04+00:00
2026-07-22T19:29:08+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
‘কাট-আউট’ পদ্ধতিতে পাচার হচ্ছিল দেড় কেজি হেরোইন, গ্রেফতার বাহক
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৭:২৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে ‘কাট-আউট’ পদ্ধতিতে পাচার করা হচ্ছিল প্রায় দেড় কেজি হেরোইন। এ সময় হেরোইনের বাহক হিসেবে অভিযুক্ত ইকবাল হাসান (২৪) নামে যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জানা গেছে, জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত ইকবালের বাড়ি রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর মহল্লায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবালের কাছ থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো ১০০ গ্রাম ওজনের ১৫টি প্যাকেটে প্রায় দেড় কেজি হেরোইন পাওয়া যায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানিয়েছেন, একজন অচেনা ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে তার হাতে হেরোইনের চালান তুলে দেন। এরপর সেটি রাজশাহীতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে আরেকজন এসে চালানটি গ্রহণ করার কথা থাকলেও তাকেও তিনি চিনতেন না। পুরো যোগাযোগ হচ্ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

মেহেদী হাসান বলেন, “এটি ‘কাট-আউট’ পদ্ধতিতে মাদক পাচারের একটি কৌশল। এ পদ্ধতিতে বাহক, সরবরাহকারী ও গ্রহণকারী একে অপরকে চেনেন না। ফলে, কোনো একজন ধরা পড়লেও, মূল হোতা বা নেটওয়ার্ককে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ইকবালকে গ্রেফতারের পর রাত ২টা পর্যন্ত অভিযান ও অনুসন্ধান চালিয়েও চালান গ্রহণের জন্য অপেক্ষমান ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, ইকবাল মূলত অর্থের বিনিময়ে হেরোইন বহনের দায়িত্ব নিয়েছিলেন। এ ঘটনায় রাত আড়াইটার দিকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মামলাটির তদন্ত তারাই করবে। তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে এই চালানের সঙ্গে জড়িত মূল হোতা ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   কাট-আউট  পাচার  হেরোইন  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: