আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর চারঘাটে কিশোরীকে পাটখেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই)

2026-07-22T20:13:16+00:00
2026-07-22T20:30:46+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৮:৩০ পিএম
চারঘাট থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত
রাজশাহীর চারঘাটে কিশোরীকে পাটখেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) দুপুরে চারঘাট থানায় মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে ওই কিশোরী স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের লিমন ইসলাম (২২) নামে এক যুবক কিছু একটা দেখানোর নাম করে তাকে পাশের একটি আমবাগানে নিয়ে যান। সেখানে আগে থেকে আরও ২ যুবক অপেক্ষা করছিলেন। ৩ জন মিলে তরুণীকে পার্শ্ববর্তী পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

Advertisement

অভিযুক্তরা হলেন- উপজেলার শ্রীখন্ডী এলাকার লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) এবং শিবা রহমান (১৬)।

এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরীক্ষার জন্য কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   রাজশাহী  কিশোরী  ধর্ষণ  চারঘাট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: