প্রধানমন্ত্রীকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি পাটোয়ারীর

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। একই

2026-07-22T23:32:16+00:00
2026-07-22T23:32:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি পাটোয়ারীর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৩২ পিএম 
কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নাসীরুদ্দিন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। একই মঞ্চে দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বিএনপি সরকার ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক দুটি পদক্ষেপের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান।

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আলোচনা সভায় তারা এসব বক্তব্য দেন।

বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, সরকার কৃষি কার্ড, ধর্ম কার্ড ও প্রবাসী কার্ড চালু করেছে সাধারণ মানুষের অর্থ ব্যয়ে। এর জবাবে এনসিপিও কয়েকটি ‘কার্ড’ তৈরি করবে বলে জানান তিনি।

তার ভাষ্য, ‘এক নম্বর হবে সন্ত্রাসী কার্ড, এটা বিএনপিকে দেওয়া হবে। দুই নম্বর হবে চাঁদাবাজি কার্ড, এটা ছাত্রদলকে দেওয়া হবে। তিন নম্বর হবে দখলবাজি কার্ড, এটা যুবদলকে দেওয়া হবে। আর একটি সম্মিলিত কার্ড হবে—সেটার নাম লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে।’

নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ তুলে পাটোয়ারী বলেন, নির্বাচনের আগে সংস্কারের কথা বলা হলেও সরকার গঠনের পর জনগণকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ টেনে বলেন, জনগণকে উপেক্ষা করলে একই পরিণতি হতে পারে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনার বাবার পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে বাংলাদেশবিরোধী শক্তি ভারতের সঙ্গে হাত মিলিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে ভোট ব্যাংকের আঁতাত করেছেন। আল্লাহর ওয়াস্তে লজ্জা-শরম ফিরিয়ে আনেন। পাকিস্তানি বেহায়াদেরও আমরা লাল কার্ড দেখিয়েছিলাম।’


অন্যদিকে একই মঞ্চে বক্তব্যের শুরুতেই ভিন্ন সুরে কথা বলেন সারজিস আলম। তিনি বিএনপি সরকার ও জামায়াতে ইসলামী, উভয়কেই ধন্যবাদ জানান।

সারজিস বলেন, সম্প্রতি হজযাত্রীদের ব্যয় জনপ্রতি ২৫ হাজার টাকা কমানোর সরকারি সিদ্ধান্ত ইতিবাচক। তিনি বলেন, ‘যদিও এই কমানো যথেষ্ট নয়, তারপরও হাজিদের বিষয়ে সরকারের দৃষ্টি পড়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’

এরপর জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রশংসা করেন সারজিস। তিনি বলেন, ‘জামায়াত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এটি শুধু পদ থেকে বহিষ্কার নয়, এর অর্থ তিনি আর সংসদ সদস্যও থাকবেন না। আমরা মনে করি, এই পদক্ষেপ সব রাজনৈতিক দলের জন্য একটি দৃষ্টান্ত ও চ্যালেঞ্জ তৈরি করেছে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্রধানমন্ত্রী  লাল কার্ড  হুঁশিয়ারি  পাটোয়ারী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: