‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: বহিষ্কৃত সিজেপি মুখপাত্র

আন্তর্জাতিক

সম্প্রতি বহুল আলোচিত ‘বার্গার বিতর্ক’-এর জেরে পদ হারানোর পর মুখ খুললেন ককবোচ জনতা পার্টির (সিজেপি) সদ্য অপসারিত মুখপাত্র বিজেতা দহিয়া।

2026-07-23T10:46:37+00:00
2026-07-23T10:46:37+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: বহিষ্কৃত সিজেপি মুখপাত্র
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
সম্প্রতি বহুল আলোচিত ‘বার্গার বিতর্ক’-এর জেরে পদ হারানোর পর মুখ খুললেন ককবোচ জনতা পার্টির (সিজেপি) সদ্য অপসারিত মুখপাত্র বিজেতা দহিয়া। ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেছেন, উদ্ভূত পরিস্থিতিতে তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।

একটি ইনস্টাগ্রাম ভিডিও বার্তায় দহিয়া সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকের সঙ্গে তার ফোনালাপের কথা তুলে ধরেন। তিনি জানান, দিল্লির যন্তর মন্তরের আন্দোলনস্থলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দিপকে তাকে ফোন করে সেখানে আসতে নিষেধ করেন এবং তার পদচ্যুতির কথা জানান।

ভিডিওতে দহিয়া বলেন, আন্দোলনস্থলে দুই রাত না ঘুমিয়ে পাহারা দেওয়ার পর এভাবে বাদ পড়ায় আমার মন ভেঙে গেছে। সেদিন দিপকে যখন ফোন করেন, আমি ভেবেছিলাম তিনি হয়তো সহমর্মিতা জানাতে ও পাশে থাকার কথা বলতে ফোন করেছেন। কিন্তু ফোনে দিপকে ও আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা আমাকে সোজা বলে দেন, ‘ভিজেতা, দয়া করে যন্তর মন্তরে এসো না, বার্গার বিতর্ক ছড়িয়ে পড়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ বিতর্কের সূচনা। ওই ভিডিওতে দেখা যায়, সিজেপির সংসদ ভবন অভিমুখে পদযাত্রা এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় বিজেতা দহিয়া দিল্লির একটি ফাস্টফুড আউটলেটে বসে বার্গার খাচ্ছেন। এই নিয়ে নিজের সপক্ষে যুক্তি দিয়ে দহিয়া বলেন, তিনি টানা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং দলের বিরুদ্ধে হওয়া প্রোপাগান্ডার জবাব দিচ্ছিলেন।

দলের ক্ষোভের জবাবে ক্ষুব্ধ দহিয়া বলেন, ‘অভিজিৎ দিপকে যখন নিজে কচুরি খাওয়ার ভিডিওর জন্য ট্রোলড হয়েছিলেন কিংবা যখন ট্রাকের ওপর দাঁড়িয়েছিলেন, তখন আমিই তাকে শক্তভাবে ডিফেন্ড করেছিলাম! আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশি বাধার মুখেও আন্দোলনে থেকেছি, আর দল আমাকেই বলির পাঁঠা বানিয়ে বাদ দিয়ে দিল।’

সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  আন্দোলন  নিট  পরীক্ষা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: