সন্দ্বীপে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে তলা ফেটে পানি প্রবেশ করায়, ডুবতে থাকা একটি বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে

2026-07-23T14:35:20+00:00
2026-07-23T14:37:35+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সন্দ্বীপে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ২:৩৭ পিএম
উদ্ধার হওয়া ৪ ক্রু। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে তলা ফেটে পানি প্রবেশ করায়, ডুবতে থাকা একটি বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সকালে গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে চলাচলরত একটি বাল্কহেডের তলা ফেটে হঠাৎ পানি প্রবেশ করতে শুরু করে। এতে বাল্কহেডটি ৪ জন ক্রুসহ ডুবতে থাকে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে, বিসিজি স্টেশন সন্দ্বীপের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।


উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি কুমিরা ঘাটের একটি সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেডটির মালিকপক্ষও অংশ নেয়। সম্মিলিত প্রচেষ্টায় বাল্কহেডটি সম্পূর্ণ ডুবে যাওয়ার আগেই ক্রুদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত ৪ ক্রুকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পরে তাদের নিরাপদে বাল্কহেডের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ‘দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। জনস্বার্থে জরুরি উদ্ধার অভিযানসহ যেকোনও দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   সন্দ্বীপ  বাল্কহেড  ক্রু  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: