বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে কলেজছাত্রীর করা ধর্ষণ মামলায় আফতাব মজুমদার জয় নামে এনসিপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে তার

2026-07-23T14:49:07+00:00
2026-07-23T14:51:18+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ২:৫১ পিএম
আফতাব মজুমদার জয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে কলেজছাত্রীর করা ধর্ষণ মামলায় আফতাব মজুমদার জয় নামে এনসিপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানার কাছে হস্তান্তর করেছে।

Advertisement
আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।


মামলার নথি থেকে জানা যায়, ৩ মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৪ জুলাই বিয়ের কথা বলে তাকে বাসা থেকে বের হতে বলে। পরে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বিয়ের জন্য অনুরোধ করলে, জয় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ছাত্রী গত ১৯ জুলাই জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিল। ওই মামলায় র‌্যাব তাকে গ্রেফতার করে বুধবার রাতে থানায় হস্তান্তর করে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   বিয়ে  প্রলোভন  ধর্ষণ  অভিযোগ  চট্টগ্রাম  এনসিপি  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: