টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম খানশূর (৫০) নামে পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাসাইল থানার করাতিপাড়া বাইপাসের যমুনামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম খানশূর বাসাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জড়াশাহীবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন।
জানা যায়, ভোরে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সময়ের আলোকে বলেন, ‘খবর পেয়ে বাসাইল এবং গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
সময়ের আলো/মহু