শ্রেণিকক্ষে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধর করলেন শিক্ষক

নওগাঁ সংবাদদাতা

সারাদেশ

নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী

2026-07-23T15:53:19+00:00
2026-07-23T15:53:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রেণিকক্ষে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধর করলেন শিক্ষক
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করে দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার রাতে বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সময় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিকক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। সেই সুযোগে কয়েকজন শিক্ষার্থী দলবেঁধে একটি ব্যঙ্গাত্মক গান গাইছিল। গান শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ হন এবং এক টুকরো বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে শ্রেণিকক্ষে উপস্থিত ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয়। আহতদের মধ্যে ছেলে ও মেয়ে, উভয় শিক্ষার্থী রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় তারা বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার জানায়, ‘সালাম স্যার আর্জেন্টিনার সমর্থক। দল হেরে যাওয়ার পর আমরা কয়েকজন মিলে শ্রেণিকক্ষে ব্যঙ্গাত্মক গান গাইছিলাম। পরে স্যার এসে আমাদের সবাইকে মারধর করেন।’

একই শ্রেণির আরেক শিক্ষার্থী আব্দুর রহমানের ভাষ্য, ‘আমরা তিনজন খেলাকে কেন্দ্র করে গান গেয়েছিলাম। এরপর স্যার রেগে গিয়ে আমাদের পিঠে বেধড়ক মারধর করেন।’

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিষয়টি অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।’

এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শ্রেণিকক্ষ  ব্যঙ্গাত্মক গান  শিক্ষার্থীকে মারধর  শিক্ষক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: