ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচি উধাও

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচি জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন।বৃহস্পতিবার

2026-07-23T16:23:52+00:00
2026-07-23T16:24:41+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচি উধাও
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৪:২৪ পিএম
চাটখিল থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত
নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচি জেসমিন আক্তারের (২৫) বিরুদ্ধে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ। 

Advertisement
এর আগে, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত জুয়েল ওই বাড়ির বাসিন্দা। 


ঘটনার পর স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন। প্রায় ১ মাস আগে তিনি দেশে ফেরেন। পারিবারিক মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় প্রবাসে থাকাকালে তিনি চাচী জেসমিনের মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। এভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। জুয়েল দেশে আসলে পরিবারের সদস্যদের অগোচরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু দেশে ফেরার পর পরিবার থেকে তার বিয়ের জন্য পাত্রী ঠিক করা হয়। তারপর মঙ্গলবার গভীর রাতে চাচীর ঘরে গেলে জেসমিন তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, ‘ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’

সময়ের আলো/মহু 
  বিষয়:   ভাতিজা  পুরুষাঙ্গ  চাচি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: