গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সনাতন ধর্মাবলম্বীরা উল্টো রথযাত্রায় অংশ নিয়ে উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে উৎসবে মেতে ওঠেন।
কোটালীপাড়া ইসকন মন্দিরের আয়োজনে পাড়কোনা গণেশ পাগলের আশ্রম চত্বর থেকে এ উল্টো রথযাত্রা শুরু হয়ে ঘাঘর বাজার ইসকন মন্দিরে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রাটির উদ্বোধন করেন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, প্রফেসর কার্তিক চদ্র বিশ্বাস, চক্রবাণী কেশব দাসসহ বিভিন্ন সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার ঘাঘর পৌর মার্কেট চত্বর থেকে রথযাত্রাটি শুরু হয়ে পাড়কোনা গণেশ পাগল মন্দিরে গিয়ে শেষ হয়। ৭ দিন পর আজ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সময়ের আলো/মহু