গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, তদন্ত কমিটি গঠন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদীর পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি মিড ডে মিলের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায়

2026-07-23T17:38:01+00:00
2026-07-23T17:39:13+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, তদন্ত কমিটি গঠন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৫:৩৯ পিএম
রুটির ভেতরে থাকা ব্লেড। ছবি : সময়ের আলো
বরিশালের গৌরনদীর পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি মিড ডে মিলের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম স্কুল পরিদর্শনের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ ২২ জুলাই সকাল সাড়ে দশটার দিকে টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়লে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। ওই ছাত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানায়। রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায়, শিক্ষার্থীর কোনো ক্ষতি হয়নি। 


ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিক প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।’

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানি থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। কোম্পানি সম্পূর্ণ অটোমেটিকভাবে রুটি মেনুফ্যাকচারিং করে। সেখানে যদি কোনো মেটাল যায়, তা মিক্সিংয়ে ক্রাশ হয়ে যাওয়ার কথা। সেখানে এত বড় একটি আস্ত ব্লেড থাকার কথা নয়। তারপরও যদি রুটির মধ্যে কোনো মেটাল পাওয়া যায়, সেটা ওই কোম্পানির মেটাল ডিরেক্টর ভালো বলতে পারবেন। 

এ ব্যপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে স্কুল পরিদর্শনের পাশাপাশি ব্লেড পাওয়া রুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি জানার পরেও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত না করায় প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে চিঠি দেওয়া হয়েছে।

সময়ের আলো/মহু



  বিষয়:   গৌরনদী  স্কুল  টিফিন  রুটি  ব্লেড  তদন্ত  কমিটি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: