ভারতে তেলাপোকা আন্দোলনে জড়িয়ে পড়ছে প্রশাসনও, ছাত্রদের হুমকি দেওয়ায় বরখাস্ত পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ছাত্র বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার অভিযোগে এক পুলিশকর্মীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতের মুম্বাইয়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে মুম্বাই

2026-07-23T19:33:16+00:00
2026-07-23T19:33:16+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে তেলাপোকা আন্দোলনে জড়িয়ে পড়ছে প্রশাসনও, ছাত্রদের হুমকি দেওয়ায় বরখাস্ত পুলিশ কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৩৩ পিএম 
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। সংগৃহীত ছবি
ছাত্র বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার অভিযোগে এক পুলিশকর্মীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ভারতের মুম্বাইয়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে মুম্বাই পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত পুলিশকর্মীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই পুলিশকর্মী ছাত্র বিক্ষোভকারীদের উদ্দেশে বলছেন, আবার আন্দোলনে ফিরলে তাদেরকে মাদক মামলায় ফাঁসানো হবে এবং সারা জীবন জেলেই কাটাতে হবে।

Advertisement
অভিযোগ অনুযায়ী, তিনি বলেন যে বিক্ষোভে অংশ নিলে তাদের কাছে মাদক রেখে দেওয়া হবে এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের নাম পবন সাংগলে। তিনি মোটর ভেহিকল ডিপার্টমেন্টে কর্মরত এবং বর্তমানে সিয়ন থানায় কর্মরত ছিলেন।


মুম্বাই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত তথ্য যাচাই না হওয়া পর্যন্ত পবন সাংগলেকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। 

পুলিশের বক্তব্য, তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি)-এর নেতৃত্বে চলা ছাত্র আন্দোলনের সমর্থনে মুম্বাইসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই আবহেই এই ভিডিও প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ




  বিষয়:   ভারত  তেলাপোকা আন্দোলন  ছাত্র  হুমকি  পুলিশ  বরখাস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: