ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে দল থেকে স্থায়ীভাবে

2026-07-23T21:17:51+00:00
2026-07-23T21:18:37+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৯:১৮ পিএম
আফতাব মজুমদার জয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে তাকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়। 


এনসিপির নগর কমিটির দফতর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ‘দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় গঠনতন্ত্র অনুযায়ী আফতাব মজুমদার জয়কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, নগরীর চান্দগাঁও থানায় গত ১৯ জুলাই আফতাবের বিরুদ্ধে এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় বুধবার রাতে নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। 

সময়ের আলো/মহু


  বিষয়:   ধর্ষণ  অভিযোগ  এনসিপি  নেতা  বহিষ্কার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: