গৌরনদীতে ঢালাইয়ের পরই ধসে পড়ল নির্মাণাধীন ব্রিজের পাটাতন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। এতে নির্মাণকাজের গুণগত মান ও ব্যবহৃত সামগ্রী

2026-07-23T23:35:08+00:00
2026-07-23T23:35:08+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
গৌরনদীতে ঢালাইয়ের পরই ধসে পড়ল নির্মাণাধীন ব্রিজের পাটাতন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৩৫ পিএম 
বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। ছবি : সময়ের আলো
বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। এতে নির্মাণকাজের গুণগত মান ও ব্যবহৃত সামগ্রী নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দূরবর্তী আহমেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনের ব্রিজে বুধবার দুপুরে এই ধসের ঘটনা ঘটে। তবে ঘটনাটি বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জানাজানি হয় ও প্রকাশ্যে আসে।

গৌরনদী উপজেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে আহমেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে এই ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় ‘ডায়নামিক আইটি শপ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ কিনে নিয়ে আবুল ফয়েজ শরীফ নামের এক সাব-ঠিকাদার ব্রিজটির নির্মাণকাজ পরিচালনা করছিলেন।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, ব্রিজের পাটাতন (সাটারিং) তৈরিতে পুরোনো ও ব্যবহারে অনুপযোগী বাঁশ ব্যবহার করা হয়েছিল। খালের পানির মধ্যেই দুর্বলভাবে সাটারিং খাড়া করে বুধবারে ঢালাই দেওয়া হয়। ফলে ঢালাইয়ের অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে না পেরে পুরো সাটারিং ও ঢালাই খালের পানির মধ্যে ধসে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আবুল ফয়েজ শরীফ বলেন, নিচের স্ট্রাকচার দুর্বল থাকায় ঢালাই শুরু করার পরেই সাটারিংটি ভেঙে পড়েছিল। সাটারিং নতুন করে তৈরি করে আবার পুনর্নির্মাণের কাজ করা হবে।


ঘটনার বিষয়ে গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, আমাদের দপ্তরকে কোনো কিছু না জানিয়ে বা না ডেকেই ঠিকাদার ঢালাইয়ের কাজ শুরু করেন। পরবর্তীতে জানতে পারি তা ভেঙে খালে পড়ে গেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গৌরনদী  ঢালাই  ধসে পড়ল  নির্মাণাধীন  ব্রিজের পাটাতন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: