শুক্রবার মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সরকারি মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র একটি প্রতিনিধিদল। এনইইটি (NEET) প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্র সরকার

2026-07-24T00:37:19+00:00
2026-07-24T00:45:27+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শুক্রবার মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩৭ এএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১২:৪৫ এএম
ছবি : সংগৃহীত
সরকারি মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র একটি প্রতিনিধিদল। এনইইটি (NEET) প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্র সরকার এবং ছাত্র সংগঠনটির মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর পথে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক উদ্যোগ। টাইম ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। 

প্রতিবাদরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করার সরকারের তরফ থেকে বারবার চেষ্টার পর এই বৈঠকের দিন ঠিক হলো। পিটিআই-এর সূত্র মতে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সিজেপি নেতৃত্বকে আলোচনার আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করা হয়। আন্দোলনকারীদের দাবি ছিল, যেকোনো আলোচনা হতে হবে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে।

Advertisement
এর আগে সরকারি সূত্র এএনআই-কে জানিয়েছিল যে, সিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব এর আগেও ফিরিয়ে দেওয়া হয়েছিল, যা অচলাবস্থাকে দীর্ঘায়িত করেছিল।


সিজেপির মুখপাত্র সৌরভ দাস এর আগে অবস্থান স্পষ্ট করে বলেছিলেন যে, তাদের দল আলোচনায় রাজি আছে, তবে কোনো মন্ত্রীর বাসভবন বা কার্যালয়ে নয়। তিনি বলেন, আমরা কারও বাড়ি বা কার্যালয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছি। জনগণের আদালত এখানেই রয়েছে। মন্ত্রীদেরই মানুষের কাছে আসতে হবে। যদি তারা কথা বলতে চান, তবে তা যন্তর মন্তরেই হতে হবে।

প্রায় এক মাস ধরে যন্তর মন্তরে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এনইইটি প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যায় বাধ্য হওয়া শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে সিজেপির প্রতিনিধিরা জেপি নাড্ডার সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো জমা দেন। এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সে সময় কেন্দ্রীয় মন্ত্রী তাদের আশ্বস্ত করেছিলেন যে বিষয়টি যথাযথ পর্যায়ে আলোচনা করা হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   ককরোচ জনতা পার্টি  প্রতিনিধিদল  বৈঠক  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: