নাটক ‘আজব শহর’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বরিশালের আঞ্চলিক ভাষা ও পারিবারিক আবহ কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক ‘আজব শহর’। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটির রচনা

2026-07-24T02:40:10+00:00
2026-07-24T02:40:10+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আনন্দ সময়
নাটক ‘আজব শহর’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৪০ এএম 
ছবি : সংগৃহীত
বরিশালের আঞ্চলিক ভাষা ও পারিবারিক আবহ কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক ‘আজব শহর’। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির।

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও আহমেদ মুনমুন। এ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক এবং খুদে শিল্পী মানহা ইসলাম।

নির্মাতা জানান, নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবার ঘিরে। পুরো নাটকেই ব্যবহার করা হয়েছে বরিশালের আঞ্চলিক ভাষা। গল্পে হাসি, কান্না, প্রেম এবং বাস্তব জীবনের নানা অনুভূতির সমন্বয় ঘটানো হয়েছে, যা দর্শকদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 


নাটকটি নিয়ে অভিনেতা জামিল হোসেন বলেন, বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটকে কাজ করেছি। গল্প ও নির্মাণÑ দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

পরিচালক এস এ মনির বলেন, বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে বরিশালের ভাষায় গল্পটি লিখেছি। এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুন দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। শিগগিরই টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

সময়ের আলো/আআ


  বিষয়:   নাটক  বিনোদন  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: