কমনওয়েলথে উড়ল ‘জিরো ফ্ল্যাগস’

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসকে কেন্দ্র করে সমতা, অন্তর্ভুক্তি ও মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জিরো ফ্ল্যাগস

2026-07-24T05:29:06+00:00
2026-07-24T05:29:06+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খেলা
কমনওয়েলথে উড়ল ‘জিরো ফ্ল্যাগস’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:২৯ এএম 
ছবি : সংগৃহীত
গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসকে কেন্দ্র করে সমতা, অন্তর্ভুক্তি ও মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জিরো ফ্ল্যাগস কমনওয়েলথ’ শীর্ষক এই প্রদর্শনী ২৩ জুলাই থেকে গ্লাসগোর ক্যান্ডলারিগস এলাকায় শুরু হচ্ছে এবং গেমস চলা সময়জুড়ে চলবে।

প্রদর্শনীতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জাতীয় পতাকার পাশাপাশি সংশ্লিষ্ট দেশে সমলিঙ্গের পারস্পরিক সম্মতিসূচক সম্পর্কের আইনগত অবস্থান এবং এলজিবিটিআইকিউ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হবে। যেসব দেশে এ ধরনের সম্পর্ক এখনও অপরাধ হিসেবে বিবেচিত, সেসব দেশের পতাকায় প্রতীকীভাবে কালো শোকফিতা সংযুক্ত থাকবে। দর্শনার্থীরা কিউআর কোড স্ক্যান করে প্রতিটি দেশের বিস্তারিত তথ্য জানতে পারবেন। এটি ‘প্রাইড হাউস গ্লাসগো ২০২৬’-এর অন্যতম প্রধান আয়োজন। গেমস উপলক্ষে প্রতিষ্ঠিত এই কমিউনিটি স্পেসে ক্রীড়াবিদ, কর্মকর্তা ও দর্শকদের জন্য বিভিন্ন তথ্যসেবা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা ও সামাজিক কার্যক্রমেরও ব্যবস্থা রাখা হয়েছে।

গ্লাসগো ২০২৬-এর প্রধান নির্বাহী ফিল ব্যাটির ভাষায়, খেলাধুলা শুধু মাঠের প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তাও পৌঁছে দিতে পারে। আর লিপ স্পোর্টস স্কটল্যান্ডের নির্বাহী পরিচালক হিউ টরেন্স বলেন, ভবিষ্যতে এমন একটি বিশ্ব গড়ে উঠুক, যেখানে এ ধরনের সচেতনতামূলক প্রদর্শনীর আর প্রয়োজন হবে না।

আয়োজকদের মতে, কমনওয়েলথ চার্টারে সমতা, মানবাধিকার ও বৈষম্যহীনতার যে অঙ্গীকার রয়েছে, এই উদ্যোগ সেই মূল্যবোধকে আরও সামনে নিয়ে আসার একটি প্রচেষ্টা। গ্লাসগোর মার্চেন্ট সিটি এলাকায় প্রায় ১০ সপ্তাহ ধরে প্রদর্শনী, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও কমিউনিটি কার্যক্রম চলবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   কমনওয়েলথ  জিরো ফ্ল্যাগস  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: