কোটচাঁদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩, লুণ্ঠিত মালামাল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশোকুড়ী মাঠে দীর্ঘদিনের আতঙ্ক ও সাম্প্রতিক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অবশেষে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দারসহ তিন সক্রিয় সদস্যকে

2026-07-24T09:14:32+00:00
2026-07-24T09:14:32+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
কোটচাঁদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩, লুণ্ঠিত মালামাল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:১৪ এএম 
প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশোকুড়ী মাঠে দীর্ঘদিনের আতঙ্ক ও সাম্প্রতিক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অবশেষে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দারসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন, আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার রাজবাড়ী জেলার পাংশা এলাকার আলতাফ ওরফে আলতাফ ডাকাত, কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে সুরত আলী ওরফে সুরত ডাকাত এবং চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে স্থানীয় ডাকাত এজেন্ট আরিফুল। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতে সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল। তারা পথচলতি মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। পরবর্তীতে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।


এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম) ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন অনুসন্ধানের ভিত্তিতে প্রথম দফায় কুষ্টিয়ার ভেড়ামারা থেকে সুরত ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রাজবাড়ীর পাংশা থেকে গ্রেফতার করা হয় ডাকাত সর্দার আলতাফকে। সর্বশেষ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয় ডাকাতদের স্থানীয় তথ্যদাতা ও এজেন্ট আরিফুলকে।

গ্রেফতারকৃত সুরত ও আলতাফ আদালতে হাজির হয়ে ঘটনার দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনাসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপরদিকে গ্রেফতার আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ওই চক্রের বাকি সদস্য ও পলাতকদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। কুশোকুড়ী মাঠ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কোটচাঁদপুর  ডাকাতি  গ্রেফতার  লুণ্ঠিত  মালামাল উদ্ধার  সময়ের আলো  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: