রাজধানীতে বাড়ছে মাছের দাম, স্থিতিশীল ব্রয়লার মুরগি ও ডিম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে মাংস, ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। তবে বেড়েছে মাছের দাম, ধরন ও মানভেদে কেজিতে

2026-07-24T11:24:18+00:00
2026-07-24T11:24:34+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অর্থনীতি
রাজধানীতে বাড়ছে মাছের দাম, স্থিতিশীল ব্রয়লার মুরগি ও ডিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১১:২৪ এএম
সংগৃহীত ছবি
রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে মাংস, ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। তবে বেড়েছে মাছের দাম, ধরন ও মানভেদে কেজিতে দর বেড়েছে প্রায় ২০ থেকে ৩০ টাকা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সাধারণ মানুষের পাঙাশ মাছ কিনতে হলেও এখন প্রতি কেজিতে গুনতে হচ্ছে দু’শ টাকারও বেশি।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মাছই চড়া দামে বিক্রি হচ্ছে।  চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, দেশি কই ও বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, শোল ৭০০ টাকা,     ট্যাংরা: ৬০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, রুই (বড়) ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের শিং ৩০০ থেকে ৪৫০ টাকা,     রুই মাঝারি ৩০০ থেকে ৩৫০ টাকা, চাষের কই ৩০০ টাকা, মৃগেল ও পোয়া ২৫০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা। এছাড়া বড় আকারের রূপচাঁদা, শোল কিংবা নদীর বেলে মাছ কিনতে গেলে প্রতি কেজিতে দর হাঁকা হচ্ছে এক হাজার টাকারও ওপরে।

মাছের দাম বাড়লেও ফার্মের ডিম ও মাংসের বাজার গত সপ্তাহের মতোই রয়েছে। ফার্মের ডিম ১৩৫ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১,১০০ থেকে ১,২০০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা।


মাছের দরবৃদ্ধি নিয়ে রায়েরবাজারের মাছ বিক্রেতা ইদ্রিস মিয়া জানান, বাজারে সরবরাহ কম থাকায় চলতি সপ্তাহে চাষের মাছের দাম কিছুটা বেড়েছে। এখন ভালো মানের তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাসি বা মরা মাছ বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকায়।

ব্রয়লার মুরগি কিনতে আসা ক্রেতা আতাউর রহমান বলেন, আজ ১৯০ টাকা কেজিতে ব্রয়লার কিনলাম। গত মাসের তুলনায় এখন কেজিতে প্রায় ৩০ থেকে ৩৫ টাকা বেশি দিতে হচ্ছে।

মাছের বাজার ঘুরে আক্তারুজ্জামান নামে অপর এক ক্রেতা আক্ষেপ করে বলেন, সবকিছুর দামই তো বাড়ছে, আমরা কী খাব? বৃষ্টির কারণে আগেই সবজির দাম বেড়েছে, এখন মাছের দামও কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়ল। দাম বাড়লেও বাধ্য হয়েই আমাদের কিনতে হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাজধানী  মাছের দাম  মাংস  ব্রয়লার মুরগি  ডিম  স্থিতিশীল  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: