বিয়ের ৩ দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সেনবাগে বিয়ের মাত্র তিন দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নতুন জীবনের

2026-07-24T12:02:44+00:00
2026-07-24T13:55:00+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিয়ের ৩ দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:০২ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১:৫৫ পিএম
মো. আল আমিন। ছবি : সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে বিয়ের মাত্র তিন দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নতুন জীবনের আনন্দের রেশ কাটতে না কাটতেই তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
আল আমিন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির মো. আব্বাস ক্বারির ছেলে। তিনি ছাতারপাইয়া বাজারে বাবা ও ভাইয়ের সঙ্গে নিজেদের পারিবারিক ওষুধের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) পারিবারিকভাবে আল আমিনের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষেই দুর্ঘটনাটি ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিয়ে  মোটরসাইকেল  দুর্ঘটনা  প্রাণ গেল  যুবক  সময়ের আলো  নোয়াখালী  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: