নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে

2026-07-24T12:24:52+00:00
2026-07-24T12:24:52+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:২৪ পিএম 
মো. মনি মিয়া শেখ। ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড় ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে এই বর্বরোচিত ঘটনা ঘটে। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

Advertisement
মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা সেরে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চর-জয়নগরের উদ্দেশ্যে রওনা হন মনি মিয়া। কিন্তু অন্ধকার রাতের নীরবতার সুযোগ নিয়ে পানিপাড়া এলাকায় ওত পেতে ছিল ঘাতকের দল। কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছামাত্রই দেশীয় অস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করে প্রাণভিক্ষা চেয়েও পাননি তাদের মন। অমানবিক ও এলোপাতাড়ি কোপে রক্তে ভেসে যায় রাজপথ, তাকে মারাত্মক জখম করে ফেলে রেখে সটকে পড়ে হামলাকারীরা।


রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম শোকাবহ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা চালাচ্ছে।
  বিষয়:   নড়াইল  ইউপি সদস্য  কুপিয়ে হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: