ধর্মমন্ত্রীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন হেফাজত আমির

জাতীয়

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্ম বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে

2026-07-24T12:59:04+00:00
2026-07-24T12:59:04+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ধর্মমন্ত্রীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন হেফাজত আমির
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্ম বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এ অস্ত্রোপচার সম্পন্ন হবে।


কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের আগে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে নিজের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

এদিকে, কায়কোবাদের সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহর রহমতে কায়কোবাদ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ধর্মমন্ত্রী  সুস্থতা  দেশবাসী  দোয়া চাইলেন  হেফাজত আমির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: