জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার (২৪ জুলাই) বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন ডেকেছেন।
সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন হবে।
ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার বিষয়ে স্পিকার কথা বলতে পারেন।
স্পিকার আজ দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন। গত ১৯ জুলাই তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককে যান। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবেন না করবেন, তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংসদীয় রীতি।’
প্রসঙ্গত, কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে নানা মহল থেকে আলোচনা চলছিল। বঙ্গভবনের একটি সূত্রের বরাতে জানা যায়, নিজের বিদায়ের প্রস্তুতির বিষয়ে ইতোমধ্যেই রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
সময়ের আলো/জেডআই