মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আন্দোলনকারীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’-এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত

2026-07-24T17:24:52+00:00
2026-07-24T17:25:32+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আন্দোলনকারীদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:২৫ পিএম
সংগৃহীত ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’-এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত করার দাবিতে মোদি সরকারকে ২৪ ঘণ্টার কড়া আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। 

সংগঠনটির প্রতিনিধিরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে গত ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বৃহত্তর ও আরও তীব্র রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে মোদি সরকারের পক্ষে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।


বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, তারা কেন্দ্রীয় সরকারের কাছে লিখিতভাবে তিনটি অলঙ্ঘনীয় প্রাথমিক দাবি এবং শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের লক্ষ্যে পাঁচ দফার একটি এজেন্ডা উপস্থাপন করেছেন।

সিজেপির তিনটি প্রধান দাবি হলো—

১. কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্ত।

২. নিট-ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ।

৩. আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না দেওয়ার সরকারি নিশ্চয়তা।

সিজেপির প্রতিনিধিরা জানান, আলোচনার সময় কেন্দ্রীয় সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে আন্দোলনের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

তারা আরও জানান, এ বিষয়ে পরবর্তী আলোচনার জন্য শনিবার বিকেল সাড়ে ৩টায় উভয় পক্ষের মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে সিজেপি স্পষ্ট করে জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিদায় নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারসংক্রান্ত পাঁচ দফা এজেন্ডা নিয়ে পরবর্তী কোনো আলোচনা সম্ভব নয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মেডিকেল ভর্তি পরীক্ষা  ককরোচ জনতা পার্টি  সিজেপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: