ভোটের টানে কমলনগরে রাস্তা সংস্কারের ধুম

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে নিজ খরচে রাস্তাঘাট সংস্কারের হিড়িক

2026-07-24T17:54:58+00:00
2026-07-24T17:54:58+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভোটের টানে কমলনগরে রাস্তা সংস্কারের ধুম
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম 
প্রার্থীরা ব্যক্তিগত অর্থায়নে ইটের খোয়া ও বালু দিয়ে সাময়িক মেরামতের কাজ চালাচ্ছেন। সংগৃহীত ছবি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে নিজ খরচে রাস্তাঘাট সংস্কারের হিড়িক পড়েছে। বর্ষা মৌসুমের শুরুতে গ্রামীণ কাঁচা-পাকা সড়কের বেহাল দশা নিরসনে প্রার্থীরা ব্যক্তিগত অর্থায়নে ইটের খোয়া ও বালু দিয়ে সাময়িক মেরামতের কাজ চালাচ্ছেন। মূলত ভোটারদের মন জয় করা ও যাতায়াত সুগম করার উদ্দেশ্যে চালানো এই সামাজিক তৎপরতা এখন পুরো উপজেলাজুড়ে আলোচনার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। 

উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার জানান, দীর্ঘদিনের অবহেলিত রাস্তায় বর্ষাকালে সাধারণ মানুষকে তীব্র দুর্ভোগ পোহাতে হয়। সেই কষ্ট লাঘব করতেই তিনি ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন রাস্তায় খোয়া ও বালু ফেলছেন। 

একই ইউনিয়নের অপর প্রার্থী অঞ্জন দাসও জানান, জনভোগান্তি দূর করতে তিনি নিজস্ব তহবিল থেকে ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়কগুলো নিজ দায়িত্বে মেরামত করে দিয়েছেন। 


অন্য এক সম্ভাব্য প্রার্থী আবদুল কাশেম বলেন, সব কাজের জন্য শুধু সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয়দের সুবিধা নিশ্চিত করতে তারা নিজেদের উদ্যোগে এ সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের এই প্রতিযোগিতামূলক সংস্কার কাজকে সাময়িক স্বস্তি হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে এলাকার সচেতন মহলের মতে, সাময়িক এই মেরামতে দুর্ভোগ কিছুটা কমলেও গ্রামীণ যোগাযোগের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য সরকারি সমন্বিত পদক্ষেপের কোনো বিকল্প নেই।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ভোট  ইউনিয়ন পরিষদ  কমলনগর  রাস্তা সংস্কার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: