রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খেলার সময় গাছের শুকনো ডাল ভেঙে মাথার ওপর পড়ে নিশিত দেব (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

2026-07-24T20:35:57+00:00
2026-07-24T20:35:57+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম 
ভেঙে পড়া ডাল। সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খেলার সময় গাছের শুকনো ডাল ভেঙে মাথার ওপর পড়ে নিশিত দেব (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর পারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিশিত উত্তর পারুয়া কালি মন্দিরপাড়ার খোকন দেবের ছোট ছেলে এবং স্থানীয় উত্তর পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, কালি মন্দিরপাড়ায় রথযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মন্দিরে প্রসাদ খেয়ে নিশিত বন্ধুদের সঙ্গে পাশের মাঠে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা একটি গাছের নিচে দাঁড়ালে আচমকা একটি পুরোনো ও শুকনো ডাল ভেঙে নিশিতের মাথার ওপর পড়ে। 

নিহতের বড় ভাই নিলয় দেব জানান, ডালটি ভেঙে পড়তে দেখে নিশিত সরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পায়ে বল আটকে থাকায় দ্রুত সরতে পারেনি। ফলে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হৃদয়বিদারক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রথযাত্রার অনুষ্ঠান স্থগিত করা হয় এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন সড়ক ও লোকালয়ের পাশে দীর্ঘদিন ধরে শতাধিক ঝুঁকিপূর্ণ ও শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে। সামান্য হাওয়া বা স্বাভাবিক সময়েও এসব গাছ ভেঙে এমন প্রাণহানির ঘটনা ঘটছে, যা দ্রুত অপসারণে জরুরি ব্যবস্থার দাবি জানান তারা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাঙ্গুনিয়া  গাছ  ডাল  ভেঙে পড়ে  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: